সাংবাদিকের মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় দৈনিক খবরপত্র পত্রিকার পটিয়া প্রতিনিধি আ ন ম সেলিমের ১০০ সিসি ডিসকোভার মোটরসাইকেলটি (চট্ট মেট্রো হ-১৩-৮১০৭) চুরি হয়েছে। গত বুধবার গভীর রাতে পটিয়ার বাসার গেটের পার্কিং থেকে মোটরসাইকেলটি চুরি হয়েছে। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার পটিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, সেলিম চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ সদর দপ্তরের সামনের একটি ভাড়া বাসায় থাকেন। প্রতিদিনের মতো মোটরসাইকেলটি ভবনের নিচে রাখা হয়েছিল। গতকাল ভবনের ভাড়াটেরা সকালের নামাজ পড়তে যাওয়ার সময় গেট খুলে আর তালাবদ্ধ করেননি। এই সুযোগে মোটরসাইকেলটি কে বা কারা চুরি করে নিয়ে যায়।