সাংবিধানিক ধারা অনুযায়ী সমস্যার সমাধান করব: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব উল আলম হানিফ
মাহবুব উল আলম হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিরোধী দলের উদ্দেশে বলেছেন, নতুন বছরে নতুন কর্মসূচি না দিয়ে আলোচনার মাধ্যমে যেকোনো রাজনৈতিক সংকট মোকাবিলা করতে হবে। তিনি বলেন, ‘সাংবিধানিক ধারা অনুযায়ী সমস্যার সমাধান ও গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশকে এগিয়ে নিয়ে যাব।’

আজ বুধবার সকালে কুষ্টিয়ার নিজ বাড়িতে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন।
হানিফ বলেন, বিদায়ী বছর ছিল সংঘাতময়। রাজনৈতিক কর্মসূচির নাম করে বিএনপি-জামায়াত দেশকে ধ্বংসাত্মক ও নাশকতা চালিয়েছিল। যেগুলো কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না। এতে দেশের হাজার হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

এ সময় সেখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহসভাপতি রবিউল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক মাযহারুল আলম উপস্থিত ছিলেন।