সাংবিধানিক ধারাবাহিকতা না থাকলে ন্যায্য বিচার পাওয়া কঠিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, সাংবিধানিক ধারাবাহিকতা যদি না থাকে, তাহলে আইনের শাসন ও মানবাধিকার অনুযায়ী সত্যিকারভাবে ন্যায্য বিচার পাওয়া কঠিন হয়ে পড়ে।রাজধানীর একটি অভিজাত হোটেলে গতকাল শনিবার আইনি সহায়তা প্রদানকারী সংগঠন কেডিন ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, সাংবিধানিক শাসনের জন্য বিচারকদের কাজ করার সুষ্ঠু পরিবেশ যদি থাকে, বিচারকেরা অবশ্যই সঠিকভাবে কাজ করতে পারবেন। তিনি বলেন, ‘সামরিক শাসনের সময় সংবিধান হয়তো কোথাও স্থগিত থাকে, যার ফলে বিচারকের সীমাবদ্ধতা থেকে যায়।’ফাউন্ডেশনের সম্পাদক ইশতিয়াক হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, এ বি এম খায়রুল হক ও আইনজীবী এম জহির।অনুষ্ঠানে সাবেক প্রধান বিচারপতি ও এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কামাল উদ্দিন হোসেন ছাড়াও বিচারপতি এ টি এম আফজাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।