সাংবিধানিক শূন্যতার কথা সঠিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয়েছে—এ ধরনের বক্তব্য সঠিক নয়। পঞ্চম সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া সুপ্রিম কোর্টের রায়ের আলোকে মুদ্রিত সংবিধানই দেশের বর্তমান সংবিধান।আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ গতকাল শুক্রবার লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের জেলা-৩১৫এ১-এর ১৬তম বার্ষিক জেলা কনভেনশনে এ কথা বলেন।রাজধানীর একটি হোটেলে আয়োজিত কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, সামরিক ফরমান দিয়ে সংবিধান পরিবর্তন করা যায় না। এ জন্যই পঞ্চম সংশোধনীর মাধ্যমে ফরমান দিয়ে সংবিধানে যেসব পরিবর্তন আনা হয়েছিল, সেগুলো অবৈধ বলে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। এই রায়ের আলোকেই সংবিধান পুনর্মুদ্রিত হয়েছে। আইনমন্ত্রী আরও বলেন, সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটি রাজনৈতিক দল, আইনজীবী, গণমাধ্যমসহ বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে আলোচনা করে মতামত সংগ্রহ করছে। এগুলো পর্যালোচনা করে কমিটি সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় সুপারিশ তৈরি করে সংসদে পেশ করবে। অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, সংবিধান নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হলেও বিএনপি আসেনি। তাদের জন্য দরজা এখনো খোলা আছে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ভুটান সংসদের স্পিকার লিওনপো জিগমে সালটিম, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা-৩১৫এ১-এর জেলা গভর্নর এ কে এম রেজাউল হক, কাউন্সিল চেয়ারপারসন খন্দকার আবু আশফাক, পাস্ট কাউন্সিল চেয়ারপারসন কাজী আকরামউদ্দিন আহমেদ, কনভেনশন কমিটির চেয়ারপারসন নিখিল চন্দ্র গুহ প্রমুখ।