সাংবিধানিক স্বীকৃতির দাবিতে সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধানে রবিদাস সম্প্রদায়কে ক্ষুদ্র জাতিসত্তা হিসেবে স্বীকৃতির দাবিতে নওগাঁর নিয়ামতপুরে সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ সাধন চন্দ্র মজুমদার। উপজেলা রবিদাস পরিষদের সভাপতি নকুল রবিদাসের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন রবিদাস পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শিপন রবিদাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ঈশ্বর চন্দ্র বর্মণ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। সমাবেশে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘কেউ বলুক আর না-ই বলুক, আগামী সংসদ অধিবেশনে আমি রবিদাস সম্প্রদায়ের দাবির কথা উত্থাপন করব।’