সাংসদ আবুল খায়েরসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জেলা বিএনপির সভাপতি সাংসদ আবুল খায়ের ভূঞাসহ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। গতকাল শুক্রবার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনের বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে সাহাব উদ্দিন বলেন, গত বুধবারের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ফায়দা লুটতে সাংসদ আবুল খায়ের ভূঞার বিরুদ্ধে মামলা করেছে। এ সময় উপস্থিত ছিলেন নিহত সদর উপজেলা যুবদলের আইনবিষয়ক সম্পাদক দিদারুলের স্ত্রী রেহানা আক্তার ও তাঁর তিন সন্তান, জেলা বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলাম ও হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম প্রমুখ।