সাংসদ আমানুরকে কাশিমপুর কারাগারে নেওয়া হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ আমানুর রহমান খান রানাকে আজ সোমবার বিকেলে টাঙ্গাইল জেলা কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে।
টাঙ্গাইলের কারাধ্যক্ষ (জেলার) রিতেশ চাকমা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমানুর রহমানকে স্থানান্তর করা হলো।
আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার পলাতক আসামি সাংসদ আমানুর রহমান খান গতকাল রোববার সকালে টাঙ্গাইল আদালতে হাজিরা দেন। পরে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল তাঁকে টাঙ্গাইল কারাগারের চিকিৎসাকেন্দ্রে রাখা হয়েছিল।
আরও পড়ুন: