সাংসদ আমানুরকে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের নবনির্বাচিত সাংসদ আমানুর রহমান খানকে গতকাল সোমবার সংবর্ধনা দিয়েছে জেলা আওয়ামী লীগ। টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান।