সাংসদ আমানুরের জামিন আবেদন তালিকা থেকে বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খান রানার জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটি তালিকা থেকে বাদ দেন।
আদালতে আমানুরের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও এ এস এম আবদুল মুবিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ বলেন, আবেদনের ওপর শুনানি নিয়ে হাইকোর্ট জামিন দিতে ইচ্ছুক নন বলে মত দেন। এর পরিপ্রেক্ষিতে আসামিপক্ষের আইনজীবীরা আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আরজি জানান।