সাংসদ আশিফার প্রতি বিএনপির নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের নির্দেশ ছাড়া নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জের বাইরে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সৈয়দা আশিফা আশরাফিকে (পাপিয়া) নিষেধ করেছে বিএনপি।বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।আশিফা একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে গত রোববার লেখা চিঠিতে আশিফার বিরুদ্ধে বারবার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইচ্ছেমতো সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার কথা উল্লেখ করে ভবিষ্যতে দলের শৃঙ্খলা ও ঐক্য মেনে না চললে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ার করা হয়।দলীয় সূত্রে জানা গেছে, দলের নির্দেশনা উপেক্ষা করে গত ১৭ নভেম্বর নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভায় এক বিতর্কিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন আশিফা। বিএনপি থেকে বহিষ্কৃত কিছু নেতা-কর্মী ওই অনুষ্ঠানের আয়োজক ছিলেন।