সাংসদ আসেননি বলে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গরিব ও দুস্থ মানুষ শীতে নাকাল। তাঁদের সহায়তা দেওয়ার জন্য সরকার কয়েক শ কম্বল পাঠিয়েছে। তবে সেগুলো বিতরণ করা হচ্ছে না। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইউএনও মো. সাইফুল ইসলাম গতকাল সকাল সাড়ে নয়টার দিকে বলেন, এ উপজেলার জন্য ৫০০ কম্বল পাওয়া গেছে। এমপি মহোদয় সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল আজ (গতকাল) এখানে আসার কথা। তিনি এলে সবগুলো কম্বল বিভিন্ন ইউপি চেয়ারম্যানের মাধ্যমে দুস্থদের মধ্যে বিতরণ করা হবে।