সাংসদ ইলিয়াসের ব্যক্তিগত সহকারী খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ঢাকা-১৬ আসনের সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহর ব্যক্তিগত সহকারী আমির হোসেনকে (৪২) গতকাল মঙ্গলবার রাতে চলন্ত মাইক্রোবাস থেকে ফেলে হত্যা করা হয়েছে। কারা, কী কারণে তাঁকে হত্যা করেছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।মো. শরীফ নামের এক ভাঙাড়ি ব্যবসায়ী গতকাল রাত সাড়ে নয়টার দিকে গুরুতর আহত অবস্থায় আমির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ১০টার দিকে আমিরের মৃত্যু হয়। হাসপাতাল মর্গের সামনে নিহতের স্ত্রী নাসরিন বেগম এবং নিহতের বড় ভাই আবদুল হান্নান দাবি করেন, রাজনৈতিক কারণেই আমিরকে হত্যা করা হয়েছে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার মেহেদি হাসান বলেন, মনে হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।