সাংসদ ইসহাক হোসেন তালুকদার আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসহাক হোসেন তালুকদার
ইসহাক হোসেন তালুকদার

সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ ইসহাক হোসেন তালুকদার আজ সোমবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে হাঁপানি ও হৃদ্‌রোগে ভুগছিলেন। স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

ইসহাক হোসেন তালুকদারের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান জানান, কোরবানির ঈদ উপলক্ষে ঢাকা থেকে গ্রামের বাড়ি রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাকাই গ্রামে এসেছিলেন তিনি। আজ বিকেলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে বগুড়া নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা সাতটা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। বগুড়া থেকে তাঁর মরদেহ সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর দাফনের ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি।