সাংসদ একরামুল করিমকে গণসংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীকে প্রথম শ্রেণীর জেলায় উন্নীত করায় স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরীকে সর্বদলীয় নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের মুক্তমঞ্চে জেলা নাগরিক কমিটি ওই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় সাংসদ একরামুল করিম উপস্থিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের মাদক, ইভ টিজিং, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজিকে ‘না’ বলার শপথ করান।বিকেল চারটায় পাঁচ শতাধিক মোটরসাইকেল আর শতাধিক মাইক্রোবাসের শোভাযাত্রাসহকারে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছান সাংসদ একরামুল করিম। বিকেল চারটায় সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আনমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ একরামুল করিম ছাড়া জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম, পুলিশ সুপার হারুন-উর-রশীদ হাযারী প্রমুখ বক্তব্য দেন।