সাংসদ একরামুল দুর্ঘটনায় আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি গতকাল বুধবার তাঁর নির্বাচনী এলাকায় গেলে শ্রমিকদের কাটা একটি গাছ তাঁর মোটরসাইকেলের ওপরে পড়লে ওই দুর্ঘটনা ঘটে। তবে সাংসদের অভিযোগ, পরিকল্পিতভাবে গাছ ফেলে তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছে।আহত সাংসদ একরামুলকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এইচ এম মোছলেহ উদ্দিন ভূঁইয়া জানান, সাংসদ দুই হাত এবং বাঁ পায়ে আঘাত পেয়েছেন। তবে তিনি আশঙ্কামুক্ত। তবু উন্নত চিকিৎসার জন্য বিকেলে তাঁকে হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়েছে।নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে থাকা অবস্থায় সাংসদ একরামুল করিম জানান, বৃহস্পতিবার (আজ) সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সমেঞ্চলন অনুষ্ঠানের কথা ছিল। সম্মেলনের প্রস্তুতি দেখতে তিনি গতকাল মোটরসাইকেলযোগে সেখানে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে তিনি সদর-সুবর্ণচর সড়কের সুলতাননগর এলাকায় পৌঁছালে রাস্তার পাশের একটি গাছ আকসিঞ্চক তাঁর মোটরসাইকেলের ওপরে এসে পড়ে। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। তবে গাছ কাটায় নিয়োজিত শ্রমিকেরা তাঁকে উদ্ধার না করেই ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে। পরে চরজব্বর থানার পুলিশ তাঁকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সাংসদ একরামুল দাবি করেন, এটা দুর্ঘটনা নয়। তাঁকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এটা ঘটানো হয়েছে। তা না হলে তিনি দুর্ঘটনায় পতিত হয়েছেন দেখেও ওই শ্রমিকেরা তাঁকে উদ্ধার না করে ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়তেন না।নোয়াখালী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ এইচ এম খায়রুল আনমও ঘটনাটি পরিকল্পিত বলে দাবি করেন। তিনি জানান, উদ্ভূত পরিস্থিতিতে সুবর্ণচর আওয়ামী লীগের সমেঞ্চলন স্থগিত করা হয়েছে।বিভাগীয় বন কর্মকর্তা শাহ-ই-আলম বলেন, অনুমতি ছাড়াই গাছটি কেটেছেন মফিজ নামের এক ব্যক্তি। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানাকে অবহিত করা হয়েছে।চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, ঘটনাটি পরিকল্পিত না নিছক দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে মফিজ ও গাছ কাটা শ্রমিকদের খুঁজে পাওয়া যাচ্ছে না।