সাংসদ গোলাম মাওলার শ্যালক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাংসদ গোলাম মাওলা রনির চাচাতো শ্যালক মাহাজিব খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে গলাচিপার উলানিয়া বন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাহাজিব খানের বিরুদ্ধে সমাবেশে হামলা, লুটতরাজ, দোকান ভাঙচুর, চাঁদাবাজি এবং প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলার প্রধান আসামি সাংসদ গোলাম মাওলা।
গলাচিপা থানার ওসি শিশির কুমার পাল জানান, উলানিয়া বন্দরের বাসিন্দা আবদুল মন্নান হাওলাদার গত বছরের ২৭ জুলাই মাহাজিব খানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। গত বছরের ১১ আগস্ট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান ও অপর একজন মাহাজিবসহ অন্যান্যদের বিরুদ্ধে দুটি মামলা করেন।