সাংসদ গোলাম সবুর সঞ্চরণে শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় নিহত বরগুনা-২ আসনের সরকারদলীয় সাংসদ গোলাম সবুর সঞ্চরণে গতকাল সোমবার দুপুরে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এক শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঞ্চৃতিচারণামূলক বক্তব্য দেন বরগুনা-১ আসনের সাবেক সাংসদ মো. দেলোয়ার হোসেন। প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন কামালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ রাজিয়া বেগম, আনোয়ার হোসেন, মো. রেজবুল কবীর, জাকির হোসেন, সম্পাদক সঞ্জীব দাস, খালেদা ইসলাম প্রমুখ। এরপর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।