সাংসদ নাজিমউদ্দিন আহমেদের গাড়িবহরে ছাত্রলীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ শহরের গোডাউন রোডে স্থানীয় সাংসদ নাজিমউদ্দিন আহমেদের গাড়িবহরে ছাত্র ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা ও ফাঁকা গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে জেলা যুবদলের সমেঞ্চলনে আসার পথে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।এ সময় উপজেলা যুবদলের সভাপতি গিয়াস উদ্দীন পলাশ, সাধারণ সম্পাদক কবির হোসেন, পৌর যুবদলের সভাপতি আবদুর ছাত্তারসহ আট নেতা-কর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।বিএনপির দলীয় সূত্র জানায়, রামগঞ্জ উপজেলা বিএনপির নেতা-কর্মীরা স্থানীয় সাংসদ নাজিমউদ্দিন আহমেদের নেতৃত্বে জেলা যুবদলের সমেঞ্চলনে আসছিলেন। এ সময় রামগঞ্জ শহরের গোডাউন রোডে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দীন জিয়া, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সালসহ ছাত্র ও যুবলীগের নেতা-কর্মীরা বিএনপির গাড়িবহরে হামলা করেন। এ সময় হামলাকারীরা ঘটনাস্থলে তিন রাউন্ড ফাঁকা গুলি করেন।উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন ভূঞা বলেন, ‘এ রকম কোনো ঘটনার খবরই আমরা পাইনি। হামলায় আহত ব্যক্তিরা কোন হাসপাতালে ভর্তি হয়েছে তা কেউ বলতে পারবে না। দলীয়ভাবে সুবিধা পেতে সাংসদ নাজিমউদ্দিন মিথ্যাচার করছেন।’ স্থানীয় সাংসদ নাজিমউদ্দিন আহমেদ মুঠোফোনে বলেন, ‘শান্তিপূর্ণ গাড়িবহরে ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা ও কয়েক রাউন্ড গুলি করে।