সাংসদ নুরুন্নবীর আরেক সহযোগী সোহেল রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম হত্যা মামলায় ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরীর আরেক সহযোগী সোহেলকে দুই দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি। গতকাল বুধবার সোহেলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে সিআইডি। ঢাকা মহানগর হাকিম ইসমাইল হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ সূত্র জানায়, এর আগে ৩০ আগস্ট সাংসদ নুরুন্নবীর ব্যক্তিগত সহকারী সোহেল ও সাংসদের গাড়িচালক কামাল হোসেন ওরফে কালাকে গ্রেপ্তার করা হয়। তাঁরা জিজ্ঞাসাবাদে ইব্রাহিম হত্যার কথা স্বীকার করেন।