সাংসদ নূরের ঢেউটিন ও টাকা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিকাণ্ডে নীলফামারী জেলা সদরের দুটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৫২টি পরিবারের মধ্যে গতকাল শুক্রবার সকালে ঢেউটিন ও টাকা বিতরণ করা হয়েছে। নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ আসাদুজ্জামান নূর শহরের নিজ বাসভবনের সামনে এসব বিতরণ করেন।গোরগ্রাম ইউনিয়নের ধোপাডাঙ্গা ও ডাড়িরপাড় গ্রামের ৩৪টি পরিবার গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়। ওই এলাকার ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এক বান্ডিল (আটটি) করে ঢেউটিন এবং নগদ দুই হাজার টাকা দেওয়া হয়। কয়েক মাস আগে অগ্নিকাণ্ডে চাপড়া সরমজামী ইউনিয়নের ডিংডিং পাড়ার নয়টি, বড়ুয়া গ্রামের চারটি এবং নতিফ চাপড়া গ্রামের পাঁচটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। সাংসদ ওই তিন গ্রামের ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ দুই হাজার করে টাকা দেন।