প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা পৃথক মামলায় কক্সবাজার-৪ আসনের সরকারদলীয় সাংসদ আবদুর রহমান বদি, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান ও তাঁর স্ত্রী সৈয়দা হাসিনা সুলতানার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক।
গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাধারণ নিবন্ধন শাখায় (জিআর) অভিযোগপত্র তিনটি দাখিল করা হয়।
দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশনে দেওয়া হলফনামার তথ্যের সূত্র ধরে ক্ষমতাসীন দলের সাবেক তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও তিন সাংসদের বিরুদ্ধে গত বছরের শুরুতে অনুসন্ধান শুরু করে দুদক। তাঁদের মধ্যে আবদুর রহমান বদি, আব্দুল মান্নান খান ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়।