সাংসদ বদির বিরুদ্ধে দুদকের মামলায় বাদীর সাক্ষ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে করা মামলায় গতকাল বুধবার সাক্ষ্য দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আবদুস সোবহান। তিনি এই মামলার বাদী।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এই সাক্ষ্য গ্রহণ করেন। গতকাল সাক্ষ্য শেষে আবদুস সোবহানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। তাঁকে জেরা শেষ হলে আদালত আগামী ২ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।