সাংসদ বদির রিমান্ড শুনানি ২৮ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদিকে রিমান্ডে নেওয়ার আবেদনের শুনানি হবে ২৮ অক্টোবর। গতকাল রোববার ঢাকা মহানগর হাকিম এস এম আসিকুর রহমান এ দিন ধার্য করেন।
জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা এই মামলায় সাংসদ বদি ১২ অক্টোবর মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন। আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এরপর ১৯ অক্টোবর দুদকের উপপরিচালক মনজুর মোরশেদ মামলার সুষ্ঠু তদন্তের জন্য বদিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। গতকাল ছিল এ বিষয়ে শুনানির ধার্য তারিখ। কিন্তু হরতালের কারণে সাংসদ বদিকে কারাগার থেকে আদালতে হাজির করতে না পারায় সময়ের আবেদন করেন দুদকের আইনজীবী কবির হোসেন। আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।