সাংসদ বদির সম্পদ অনুসন্ধানে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগের বিতর্কিত সাংসদ আবদুর রহমান বদির হলফনামায় সন্নিবেশ করা হিসাবের তথ্য অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল সোমবার দুপুরে দুদকের উপপরিচালক আহসান আলী কক্সবাজারে পৌঁছে সম্পদের তথ্য অনুসন্ধান শুরু করেন। রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তথ্য দিয়ে দুদক কর্মকর্তাকে সহযোগিতা করছেন।
এ প্রসঙ্গে দুদকের উপপরিচালক আহসান আলী বলেন, ‘সাংসদ আবদুর রহমান বদির হলফনামায় দেওয়া সম্পদের হিসাব বিবরণীর তথ্য সঠিক আছে কি না, তা যাচাই করতে এখানে এসেছি। হলফনামা দেওয়া তথ্যের বাইরে আরও সম্পদ গোপন রাখা হয়েছে কি না, তা অনুসন্ধানের জন্য কক্সবাজারে কয়েক দিন অবস্থান করতে হবে।’