সাংসদ মতিউর রহমান আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের দলীয় সাংসদ মতিউর রহমান গত বৃহস্পতিবার রাতে ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।সাংসদের বড় ভাই আবদুল মজিদ প্রথম আলোকে জানান, গত ১৭ আগস্ট কিডনি প্রতিস্থাপনের জন্য মতিউর রহমান বেঙ্গালুরুর এশিয়া কলম্বিয়া রেফারেল হাসপাতালে ভর্তি হন। গত মঙ্গলবার তাঁর দেহে কিডনি প্রতিস্থাপন করা হয়। বুধবার বেলা ১১টার দিকে তিনি হূদেরাগে আক্রান্ত হন। এর পর থেকে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। বৃহস্পতিবার রাত সোয়া একটার দিকে তিনি মারা যান। আবদুল মজিদ আরও জানান, গতকাল বেলা ১১টায় হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের কাছে মতিউর রহমানের লাশ হস্তান্তর করেছে। লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। নিজ গ্রাম ঘাটাইল উপজেলার খিলগাতী গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংসদ মতিউর রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খোন্দকার মোশারফ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক লুৎফর রহমান খানসহ অনেকে শোক প্রকাশ করেছেন।