সাংসদ মনজুরুল হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মামলা হয়েছে। রোববার রাতে দায়ের করা এই মামলায় অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সাংসদের বোন ফাহমিদা বুলবুল মামলাটি দায়ের করেন। তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি।

পুলিশ সূত্র জানায়, সাংসদ হত্যার ঘটনায় এ পর্যন্ত ১৮ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে তাদের কারও কাছ থেকে হত্যার বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আটক ব্যক্তিদের বেশির ভাগই জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ও নাশকতার মামলার আসামি।

সাংসদ মনজুরুল শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জের বামনডাঙায় নিজ বাড়ির ড্রয়িংরুমে দুর্বৃত্তদের গুলিতে আহত হন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।