সাংসদ মনজুরুলের ষষ্ঠ দফায় অন্তর্বর্তীকালীন জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে হত্যাচেষ্টা মামলার আসামি গাইবান্ধা-১ আসনের সাংসদ মনজুরুল ইসলামের ষষ্ঠ দফায় অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মইনুল হাসান ইউসুফ আগামী ১০ এপ্রিল ধার্য তারিখ পর্যন্ত সাংসদের জামিনের আবেদন মঞ্জুর করেন।
মনজুরুল ইসলামের আইনজীবী সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে সাংসদের স্থায়ী জামিনের আবেদন জানানো হয়। আদালত ১০ এপ্রিল ধার্য তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করেন।