সাংসদ মন্জুরুলের আবার জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মন্জুরুল ইসলাম লিটনকে আবারও অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। তাঁর উপস্থিতিতে গতকাল মঙ্গলবার এই জামিন মঞ্জুর করেন গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনিরুজ্জামান শিকদার। এর আগে ৮ নভেম্বর সাংসদের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালত।
সাংসদ মন্জুরুলের আইনজীবী সিরাজুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, আদালত ৮ নভেম্বর সংসদ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সাংসদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। গত সোমবার অধিবেশন শেষ হয়। তাই গতকাল সাংসদ মন্জুরুল আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত আগামী ৮ ডিসেম্বর মামলার ধার্য তারিখ পর্যন্ত তাঁর (সাংসদ) অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।