সাংসদ মিজানুর রহমান আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিজানুর রহমান খান
মিজানুর রহমান খান

ঢাকা-৬ আসনের আওয়ামী লীগের সাংসদ মিজানুর রহমান খান আর নেই। গতকাল শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী জ্যোৎ স্না খানম, ছেলে সালিব রহমান খান ও শাহাব রহমান খানকে রেখে গেছেন।
গতকাল দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মিজানুর রহমান খানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শওকত আলীসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। পরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে তিনটায় ধূপখোলার ইস্টার্ন প্লাজা মাঠে তৃতীয় জানাজা হয়। তাঁর মরদেহ জুরাইন কবরস্থানে তাঁর মায়ের কবরের পাশে দাফন করা হয়।