সাংসদ রনির বিরুদ্ধে ব্যবস্থার আবেদন পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম মাওলা রনি
গোলাম মাওলা রনি

বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন চ্যানেলের মালিক সালমান এফ রহমান ও দুই সাংবাদিকের বিরুদ্ধে সরকারদলীয় সাংসদ গোলাম মাওলা রনির করা মামলার অভিযোগের সত্যতা পায়নি পুলিশ।তাই এ মামলা থেকে তাঁদের অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়েছে।একই সঙ্গে মিথ্যা অভিযোগে মামলা করায় সাংসদ রনির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আবেদন জানিয়েছে শাহবাগ থানার পুলিশ।
আজ মঙ্গলবার শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে এ আবেদন জানান।
২০ জুলাই দুপুরে রাজধানীর তোপখানা সড়কের মেহেরবা প্লাজায় ব্যক্তিগত কার্যালয়ের সামনে বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন চ্যানেলের দুই সংবাদকর্মী ইমতিয়াজ মোমিন ও ভিডিও চিত্রগ্রাহক মহসীন মুকুলকে মারধর করেন সাংসদ রনি।ওই দিন সন্ধ্যায় ইনডিপেনডেন্ট টিভির সহকারী ব্যবস্থাপক ইউনুছ আলী হত্যাচেষ্টার অভিযোগে গোলাম মাওলাসহ অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন।টিভি চ্যানেলটির অন্যতম মালিক সালমান এফ রহমান ও দুই সংবাদকর্মীর বিরুদ্ধে চাঁদা দাবি, অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে একই থানায় পাল্টা মামলা করেন গোলাম মাওলা।আজ ওই মামলায় পুলিশ তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে।
এদিকে গোলাম মাওলার বিরুদ্ধে করা মামলাটি এখনো তদন্তাধীন।

মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহুরুল হক আগামী ১৩ আগস্ট এ মামলার শুনানির দিন ধার্য করেছেন।