সাংসদ লতিফের বিরুদ্ধে মানহানির আরেকটি মামলা তদন্তের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করার অভিযোগে চট্টগ্রামের সাংসদ এম এ লতিফের বিরুদ্ধে করা আরেকটি মানহানির মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল রোববার বিকেলে অতিরিক্ত চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম নুরুল আলম মোহাম্মদ নিপু এ আদেশ দেন।
বাদীর আইনজীবী সালাউদ্দিন মনসুর প্রথম আলোকে বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তাকে দিয়ে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন আদালত।
গত বৃহস্পতিবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপপরিবেশ-বিষয়ক সম্পাদক আবদুর রহিম বাদী হয়ে লতিফের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন।
একই দিন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাইফুদ্দিন আহমেদ বাদী হয়ে সাংসদ লতিফের বিরুদ্ধে হাজার কোটি টাকার মানহানির মামলা করার পর আদালত তা পুলিশকে তদন্তের নির্দেশ দেন।