সাংসদ লিটন আত্মসমর্পণ না করলে গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ মনজুরুল ইসলাম (লিটন) আত্মসমর্পণ না করলে তাঁকে খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
লিটন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে নির্বাচিত সরকারদলীয় সাংসদ। গত ২ অক্টোবর সুন্দরগঞ্জে তাঁর গুলিতে শিশু শাহাদাত হোসেন (সৌরভ) আহত হয়। এই ঘটনায় সাংসদকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। সাংসদ লিটন এখন পলাতক। পুলিশ বলছে, তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
আজ মন্ত্রী বলেন, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, হবেও না । অপরাধ যেই করুক না কেন তাকে বিচারের মুখোমুখি হতে হবে।