সাংসদ লুৎফুল হাইয়ের কুলখানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাংসদ লুৎফুল হাই সাচ্চুর কুলখানি আজ শুক্রবার বিকেল চারটায় সংসদ ভবন সদস্য ক্লাবে অনুষ্ঠিত হবে। কুলখানিতে সাচ্চুর রাজনৈতিক সহকর্মী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত হওয়ার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। গত সোমবার তিনি ঢাকায় হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।