সাংসদ সালামের মনোনয়ন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে করা ৪২টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার শেষ দিনে আওয়ামী লীগের সাংসদ আবদুস সালামের (ময়মনসিংহ-৯) মনোনয়নপত্র বাতিল করেছে ইসি।

এবারের নির্বাচনে বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা মোট ২৬০ জনের মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে ইসিতে আবেদন করেন ১৩৮ জন। এর ১২৫টি ছিল মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে এবং ১৩টি গ্রহণের বিরুদ্ধে। ইসি মোট ৯৬টি আবেদন নামঞ্জুর করেছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ আবদুস সালামের মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। কিন্তু রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আবেদন করেন জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক আবু বকর সিদ্দিক। ব্যাংক তাঁর বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগ আনে।

নিরাপত্তা চেয়ে ইনুর চিঠি: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। গত বুধবার তিনি ইসিতে এই চিঠি পাঠান। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার ইনু নির্বাচন কমিশনার আবদুল মোবারকের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেন।