সাংসদ সায়রা মহসিনকে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে আগমন উপলক্ষে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে শহরের বেড়িরপাড় এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা দেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ফিরোজ এতে সভাপতিত্ব করেন। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনকার আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মসুদ আহমদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক প্রমুখ।