সাংসদ স্মরণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের প্রয়াত সাংসদ মুক্তিযোদ্ধা ইসহাক হোসেন তালুকদারের স্মরণে শোকযাত্রা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মরহুমের নিজ ইউনিয়ন উপজেলার ধামাইনগরের শালিয়াগাড়ি বাজার থেকে এ শোকযাত্রা শুরু হয়ে প্রায় তিন কিলোমিটার দূরে বাঁকাই গ্রামে তাঁর পারিবারিক কবরস্থানে এসে শেষ হয়। সেখানে এক মিনিট নীরবতা পালন ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সাংসদ ইসহাক হোসেন গত সোমবার ইন্তেকাল করেন।