সাংসদ হত্যায় প্রতিবাদমুখর সুন্দরগঞ্জ
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের প্রতিবাদে সুন্দরগঞ্জ উপজেলায় আজ রোববার সকাল থেকে হরতাল চলছে। বামনডাঙা স্টেশনে একটি ট্রেন আটকে রাখে নিহত সাংসদের কর্মী-সমর্থকেরা। সুন্দরগঞ্জের বেশির ভাগ দোকানপাট বন্ধ রয়েছে। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। ছবিগুলো তুলেছেন সোয়েল রানা

গাইবান্ধা-নলডাঙ্গা-বামনডাঙ্গা সড়কের সাহাবাজ গ্রামের লিটন মোড়ে রাস্তার ওপর গাছ ফেলে ও আগুন ধরিয়ে অবরোধ সৃষ্টি করেন নিহত সাংসদের কর্মী-সমর্থকেরা।

সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা বাজারে ব্যবসায়ীরা দোকানে কালো পতাকা টানিয়ে রেখে সাংসদ হত্যার প্রতিবাদ জানাচ্ছেন।

সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন অবরোধ করে বিক্ষোভ করেন নিহত সাংসদের কর্মী-সমর্থকেরা।

গাইবান্ধা-নলডাঙ্গা-বামনডাঙ্গা সড়কের সাহাবাজ গ্রামের লিটন মোড়ে রাস্তার ওপর গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন নিহত সাংসদের কর্মী-সমর্থকেরা।

সুন্দরগঞ্জ উপজেলায় সাংসদ মনজুরুল ইসলামের বাড়িতে পুলিশের প্রহরা।

সুন্দরগঞ্জ উপজেলায় সাংসদ মনজুরুল ইসলামের বাড়ি। এখানেই দুর্বৃত্তের গুলিতে নিহত হন তিনি।

সুন্দরগঞ্জ উপজেলার সাহাবাজ গ্রামের মাস্টারপাড়ায় সাংসদ মনজুরুল ইসলামের বাড়ি।