সাংসদ হান্নানসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ আমলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় পার্টির সাংসদ এম এ হান্নানসহ আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পরোয়ানা তামিল-সংক্রান্ত প্রতিবেদন আগামী ১ ফেব্রুয়ারি দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল রোববার এ আদেশ দেন। পলাতক তিন আসামি হলেন ফখরুজ্জামান, আবদুস সাত্তার ও খন্দকার গোলাম রব্বানী। এই মামলায় গ্রেপ্তার করা এম এ হান্নান, তাঁর ছেলে মো. রফিক সাজ্জাদ, খন্দকার গোলাম সাব্বির, মিজানুর রহমান, হরমুজ আলীকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন কৌঁসুলি সুলতান মাহমুদ ও রেজিয়া সুলতানা। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুস সোবহান তরফদার ও কুতুবউদ্দিন আহমেদ। রেজিয়া সুলতানা প্রথম আলোকে বলেন, ছয়টি অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, গণহত্যা, নির্যাতনসহ ছয়টি অভিযোগ রয়েছে।