সাংসদ হান্নানসহ চারজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা জাতীয় পার্টির (জাপা) সাংসদ এম এ হান্নানসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল রোববার সাংসদ হান্নানসহ চারজনকে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর তিনজন হলেন এম এ হান্নানের ছেলে রফিক সাজ্জাদ এবং গোলাম সাব্বির ও মিজানুর রহমান।