সাংসদ হিরণ গুরুতর অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সদর আসনের সাংসদ ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরণ মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি ঢাকা অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। গত শনিবার রাত পৌনে ১০টায় বরিশাল ক্লাবের লনে পায়চারি করার সময় পা ফসকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। দ্রুত তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত একটায় তাঁকে ঢাকায় পাঠানো হয়। গতকাল রোববার ঢাকার অ্যাপোলো হাসপাতালে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হূদেরাগ বিশেষজ্ঞ রণজিৎ কুমার খাঁ প্রথম আলোকে জানান, পড়ে গিয়ে শওকত হোসেনের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। শনিবার রাত সাড়ে ১২টার দিকে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল রোববার তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) আছেন।