সাংসদ হিসেবে মাহমুদুল হাসানের শপথ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের টাঙ্গাইল-৫ আসনের সাংসদ হিসেবে আদালতের রায়ে নির্বাচিত ঘোষিত বিএনপির মাহমুদুল হাসান আজ বুধবার শপথ নেবেন। স্পিকার আবদুল হামিদ বিকেল তিনটায় তাঁর কক্ষে এই সাংসদকে শপথ পাঠ করাবেন। গতকাল মঙ্গলবার সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসনে জাতীয় পার্টির আবুল কাশেম এক লাখ ৪৭ হাজার ১৫২ ভোট পেয়ে বিজয়ী হন। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ হাজার ৮০৫ ভোট পান মাহমুদুল হাসান। পরে আবুল কাশেমকে বিল ও ঋণখেলাপি উল্লেখ করে মাহমুদুল হাসান ২০০৯ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। এরপর হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে আবুল কাশেমের সদস্যপদ বাতিল করে ওই আসনে মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণা করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়।সবশেষে রায় পুনর্বিবেচনার জন্য আবুল কাশেম রিভিউ পিটিশন দাখিল করলেও তা খারিজ হয়ে যায়।