সাংসদকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের সাংসদ জাহিদ আহসান রাসেলকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া স্বপন (২০) বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী তৃণমূল দলের কর্মী বলে পুলিশ জানিয়েছে। সকাল সাড়ে সাতটার দিকে টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মামুন হাসান টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে স্বপনকে গ্রেপ্তার করেন। এসআই মামুন বলেন, ৬ মার্চ রাত পৌনে ১১টায় টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সাংসদ জাহিদ আহসানকে হত্যার উদ্দেশ্যে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।