সাংসদকে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে সাব-রেজিস্ট্রার কার্যালয় স্থানান্তর হওয়ায় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ রেজাউল হক চৌধুরীকে সংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ সংবর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার থেকে পরিষদ চত্বরের পুরোনো কার্যালয়ে দলিলসংক্রান্ত সব ধরনের কার্যক্রম শুরু হয়। এর আগে গত বছরের ১৩ জানুয়ারি তৎকালীন সাংসদ আফাজ উদ্দিন আহমেদ কার্যালয়টি উপজেলা পরিষদ চত্বর থেকে সরিয়ে চার কিলোমিটার দূরে তারাগুনিয়ায় নিজ বাড়ির সামনে স্থানান্তর করেছিলেন।