সাংসদকে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্থানীয় সাংসদ (সরাইল-আশুগঞ্জ) জিয়াউল হক মৃধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার নোয়াগাঁও উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ওই সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সাদুল্লাহ মৃধা। নোয়াগাঁও উচ্চবিদ্যালয়ের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, আবদুস সাত্তার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ইকবাল হোসেন মৃধা, প্রভাষক আহমেদুর রহমান, নূরে আলম প্রমুখ। পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সহস্রাধিক দর্শক-শ্রোতার উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় রণাঙ্গনের জন্মকথা: বাংলার স্বাধীনতা শীর্ষক মুক্তিযুদ্ধবিষয়ক নাটক মঞ্চস্থ হয়।