সাংসদপুত্র রনিকে আদালতে হাজির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইস্কাটনের জোড়া খুনের মামলায় সাংসদপুত্র বখতিয়ার আলম রনিকে আদালতে হাজির করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে আদালতে নেয় পুলিশ। আজ এই মামলায় অভিযোগ গঠনের আদেশের জন্য দিন ধার্য আছে।
রনিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাঁকে আদালতের এজলাসে তোলা হতে পারে।
সাত দিন আগে এই মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছিল। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শামসুন্নাহার আদেশের জন্য আজকের দিন ধার্য করেন।