সাংসদপুত্র রনির বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাংসদপুত্র বখতিয়ার আলমের (রনি) বিরুদ্ধে হত্যা মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ১১ এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। গতকাল রোববার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুন্নাহারের এ আদেশের মধ্য দিয়ে এ মামলার বিচার কার্যক্রম শুরু হলো।
গত বছরের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে মদ্যপ অবস্থায় বখতিয়ার নিজ গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় এ মামলা করেন। ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ারকে আটক করে পুলিশ। বখতিয়ার আলম মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাংসদ পিনু খানের ছেলে।