সাংসদপুত্রকে আবার রিমান্ডে নিতে আবেদন করবে ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাগারে থাকা সাংসদপুত্র বখতিয়ার আলম রনির রিমান্ড চেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আজ রোববার আবার আদালতে আবেদন করতে পারে বলে জানা গেছে। বখতিয়ারের মা পিনু খান সংরক্ষিত আসনের সাংসদ ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলাম গত শুক্রবার মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বলেন, বখতিয়ারের সাত দিনের রিমান্ড চাওয়া হবে।
গত ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে সাংসদপুত্রের এলোপাতাড়ি গুলিতে নিহত হন রিকশাচালক আবদুল হাকিম ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার অটোরিকশাচালক ইয়াকুব আলী।
১ জুন ইমরান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, বখতিয়ার নেশাগ্রস্ত অবস্থায় প্রাডো গাড়ি থেকে লাইসেন্স করা পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। ওই দিন বখতিয়ারকে চার দিনের রিমান্ডে নেওয়ার পর তিনি অসুস্থতার ভান করায় জিজ্ঞাসাবাদ করা যায়নি। পরে আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে বখতিয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। ৯ জুন বিকেলে ডিবি পুলিশ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বখতিয়ারকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। রিমান্ডে থাকাকালে তিনি জোড়া খুনে জড়িত থাকার কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দেননি।