প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া উপজেলায় বিএনপির নেতা জাকির হোসেন হত্যার ঘটনায় নাটোর-৩ (সিংড়া) আসনের সাংসদ জুনায়েদ আহমেদসহ ৮৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জাকির হোসেনের ভাই বুলু মিয়া সিংড়া থানায় মামলাটি করেন।সিংড়া থানা সূত্রে জানা যায়, এজাহারে স্থানীয় সাংসদ জুনায়েদ আহমেদকে হুকুমদাতা আসামি হিসেবে দেখানো হয়েছে। তিনি ছাড়াও মামলায় সিংড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।