সাংসদের আপত্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নামের আগে আলহাজ না লেখায় আপত্তি জানিয়েছেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাংসদ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির। গতকাল মঙ্গলবার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর নজরুল একাডেমীর মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে তিনি এ আপত্তি জানান। জেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজক। মজিবুর রহমান তাঁর বক্তব্যে জেলা প্রশাসকের উদ্দেশে বলেন, ‘অনুষ্ঠানের কার্ড (আমন্ত্রণপত্র) নিয়ে আমার একটু আপত্তি আছে। ধর্মমন্ত্রীর নামের আগে যদি বীর মুক্তিযোদ্ধা, আলহাজ, অধ্যক্ষ থাকতে পারে তাহলে আমার নামের আগে বীর মুক্তিযোদ্ধার পর কেন আলহাজ থাকবে না।’