সাংসদের আশ্বাসে আন্দোলন স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ত্রিশালে রূপালী ব্যাংক পোড়াবাড়ী শাখা কার্যালয় ফুলবাড়িয়া উপজেলায় স্থানান্তরের প্রতিবাদে টানা ছয় দিন ধরে আন্দোলন চলছিল। আন্দোলনের মুখে স্থানীয় সাংসদ রেজা আলী ব্যাংকের পোড়াবাড়ী শাখাটি পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন। সাংসদের এ আশ্বাসে এলাকাবাসী ও ব্যবসায়ীরা গত শনিবার আন্দোলন স্থগিত করেছেন।পরে মঠবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ব্যাংকের শাখাটি পুনরায় চালুর দাবিতে গঠিত আন্দোলন কমিটির আহ্বায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে এক সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাংসদ রেজা আলী। সমাবেশে আরও বক্তৃতা করেন উপজেলার আছিম পাটুলি ইউপির চেয়ারম্যান ছাইফুজ্জামান, মঠবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান ছাইফুল ইসলাম, পোড়াবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দাম প্রমুখ।